• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যতীন্দ্রমোহন রায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » যতীন্দ্রমোহন রায়
*যতীন্দ্রমোহন রায় (১৮৮৩ – ১৮-১-১৯৫১) গোয়ালন্দ-ফরিদপুর। হরিমোহন। রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য রাজশাহী কলেজ থেকে বহিষ্কৃত হন। পরে ঐ কলেজ থেকে ১৯০৭ খ্রী. বি.এ. পাশ করেন। পূর্ববঙ্গের বগুড়ায় শিক্ষকতা করবার সময় ‘গণমঙ্গল’ নামে সংগঠনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শিক্ষার সম্প্রসারণে আত্মনিয়োগ করেন। বগুড়ায় ২টি হাই স্কুলও স্থাপন করেছিলেন। এইসময় তিনি বাঘা যতীনের সংস্পর্শে এসে বৈপ্লবিক কর্মতৎপরতায় যোগ দেন। বালেশ্বর যুদ্ধের পর অন্তরীণাবদ্ধ হন। অসহযোগ আন্দোলন ও লবণ সত্যাগ্রহের জন্য দেড় বছর এবং ‘ভারত-ছাড়’ আন্দোলনে দুই বছর কারাদণ্ড ভোগ করেন। পরে দরিদ্র অনুন্নত জনের হিতকার্যে ব্ৰতী হন। বঙ্গীয় যুব সম্মেলন ও বিষ্ণুপুর বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের সভাপতি ছিলেন। ফরিদপুর প্রাদেশিক কংগ্রেসেও তাঁর গুরুত্বপূর্ণ অংশ ছিল।
Category: চরিতাভিধান
Previous Post:যতীন্দ্রমোহন মুখার্জী
Next Post:যতীন্দ্রমোহন সিংহ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑