• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যতীন্দ্রমোহন বাগচী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » যতীন্দ্রমোহন বাগচী
যতীন্দ্রমোহন বাগচী (২৭-১১-১৮৭৮ — ১-২-১৯৪৮)। বলাগড় — হুগলী। হরিমোহন। ডাফ কলেজ থেকে বি.এ. পাশ করে বিচারপতি সারদাচরণ মিত্রের প্রাইভেট সেক্রেটারীরূপে কৰ্মজীবন শুরু করেন। পরে কলিকাতা কর্পোরেশনে, নাটোর মহারাজের প্রাইভেট সেক্রেটারী ও জমিদারীর সুপারিন্টেন্ডেন্ট পদে এবং কর কোম্পানী ও এফ-এন–গুপ্ত কোম্পানীতে কাজ করেন। অল্প বয়স থেকেই কবিতা লিখতেন। ‘ভারতী’, ‘সাহিত্য’ প্রভৃতি পত্রিকায় কবিতা প্রকাশ করে প্রসিদ্ধি লাভ করেন। রবীন্দ্ৰোত্তর যুগের এই শক্তিমান কবি কিছুদিন ‘মানসী’ ও ‘যমুনা’ পত্রিকার সম্পাদক ছিলেন। পরবর্তী কালে ‘পূর্বাচল’ মাসিক পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারীও হয়েছিলেন। রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘লেখা’, ‘রেখা’, ‘অপরাজিতা’, ‘মহাভারতী’, ‘কাব্যমালঞ্চ’, ‘নাগকেশরী’, ‘বন্ধুর দান’, ‘জাগরণী’, ‘নীহারিকা’, ‘পাঞ্চজন্য’, ‘পথের সাথী’ প্রভৃতি।
Category: চরিতাভিধান
Previous Post:যতীন্দ্রমোহন দত্ত, যমদত্ত
Next Post:যতীন্দ্ৰচন্দ্ৰ ভট্টাচাৰ্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑