• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য
যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য (২০-৫-১৮৯০ –১৪-৩-১৯৭৫) নওগাঁ-রাজশাহী। রোহিণীপ্ৰসাদ। পিতার কর্মক্ষেত্র ময়মনসিংহের গৌরীপুরে প্রথম ছাত্রজীবন কাটে। ১৯০৮ খ্রী. কাশীপ্রবাসী পিতামহের কাছে গিয়ে সেখানে ৩/৪ বছর পড়াশুনা করেন। এখানেই তাঁর কবিত্বের প্রথম উন্মেষ ঘটে। পরে পড়াশুনার জন্য কলিকাতায় থাকার সময় তৎকালীন উদীয়মান কবি ও সাহিত্যিকদের সঙ্গে তাঁর পরিচয় ঘনিষ্ঠতর হয় এবং ‘ভারতবর্ষ’, ‘প্রবাসী’, ‘মানসী’, ‘ভারতী’ প্রভৃতি পত্রিকায় কবিতা লিখতে থাকেন। গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরীর কাছারীতে তিনি সদর নায়েবের পদে কর্মরত ছিলেন। ১৯৫৩ খ্রী. পাকিস্তান সরকার জমিদারীস্বত্ব অবলুপ্ত করে দিলে তিনি নায়েব পদ থেকে অবসর নিতে বাধ্য হন। এরপর সপরিবারে কলিকাতায় আসেন। রচিত কাব্যগ্রন্থ ‘মর্মগাথা’, ‘হাসির হল্লা’, ‘ছায়াপথ’, ‘রামধনু’ ও ‘নভোরেণু। ‘বঙ্গবাণী’ পত্রিকার ১৩৩১ ব. জ্যৈষ্ঠ সংখ্যায় ‘লেনিন’ শীর্ষক কবিতা প্ৰকাশ করে তিনি সরকারের বিরাগভাজন হন। রাজকোষ প্রশমনের উদ্দেশ্যে ‘ব্রিটন-বীৰ্য’ কবিতা রচনা করেন। তাঁর ‘লেনিন’ কবিতাটি পরবর্তী কালে তাকে যথেষ্ট, খ্যাতি দান করেছিল। কবিতাটি রাশিয়ায় ১৬/১৭টি প্ৰাদেশিক ভাষায় অনূদিত হয়েছে।
Category: চরিতাভিধান
Previous Post:যতীন্দ্ৰনাথ সেনগুপ্ত
Next Post:যতীন্দ্ৰবিমল চৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑