• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যতীন্দ্ৰনাথ রায়, ফেগু রায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » যতীন্দ্ৰনাথ রায়, ফেগু রায়
যতীন্দ্ৰনাথ রায়, ফেগু রায় (১৮৮৯ — ১৭-১১-১৯৭২) কুশঙ্গল-বরিশাল। পার্বতীচরণ। ছাত্রাবস্থায় ১৯০৬ খ্রী. বরিশালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাঁর সভ্য হিসাবে বিপ্লবী কাজে আত্মনিয়োগ করেন। তাঁর প্রকৃত নাম ছিল দেবেন্দ্রনাথ। গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে তুলতে সেখানকার স্থানীয় সার্ভে স্কুলে ভর্তি হন। সমিতির কাজের প্রয়োজনে কিছুদিন কলিকাতার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ছাত্র হিসাবে কাটিয়েছেন। ১৯১০ খ্ৰী. ঢাকা ষড়যন্ত্র মামলায় বিপ্লবী নেতা পুলিন দাস গ্রেপ্তার হলে তিনি সমিতির প্রধান কেন্দ্র ঢাকায় প্রেরিত হন। বরিশাল ষড়যন্ত্র মামলায়, বীরাঙ্গল, লঙ্গলবাঁধ প্রভৃতি ডাকাতি মামলায় অভিযুক্ত হয়ে তাঁকে বহুবার কারাবরণ করতে হয়। শেষবার ১৯৪০–৪৬ খ্রী. পর্যন্ত কারারুদ্ধ থাকেন। দেশ স্বাধীন হবার পর তিনি রাজনীতি থেকে অবসর-গ্ৰহণ করে শান্ত জীবন যাপন করেন। তাঁর রচিত ‘আত্মজীবনী’ অপ্রকাশিত।
Category: চরিতাভিধান
Previous Post:যদুনাথ পাল
Next Post:যতীন্দ্রনাথ শেঠ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑