• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লালন ফকির

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » লালন ফকির
লালন ফকির (১৭-১০-১৭৭৪ –- ১৭-১০-১৮৯০) ভাঁড়ারা— কুষ্ঠিয়া। ধর্ম বিষয়ে উদার সাধক লালন জন্মগতভাবে হিন্দু না মুসলমান তা নিয়ে বিতর্ক আছে। তাঁর সাধনপীঠ ছিল কুষ্ঠিয়ার ছেউড়িয়ায়। কাঙাল হরিনাথের মতে লালনের জন্মস্থান ঘোড়াই–কুষ্ঠিয়া। তিনি এবং তাঁর সমসাময়িক বাউল ‘আমি কোথায় পাব তারে’ গানের রচিয়তা গগন দাস শিলাইদহে ঠাকুর জমিদারীর প্রজা ছিলেন। তাঁর ফলে ঠাকুর পরিবার এবং স্বয়ং রবীন্দ্রনাথ তাঁর গানে আকৃষ্ট হয়েছিলেন ও নানা রচনার মধ্য দিয়ে লালন ও তাঁর গানের মর্মবাণী প্রচার করেছিলেন। তিনি সহজ সরল কবিত্বময় গানের মাধ্যমে জীবনের আদর্শ, মানবতাবাদ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি গেয়েছেন— ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে/ লালন কয় জাতির কি রূপ দেখলাম না। এ নজরে।’ প্ৰাপ্ত বাউল গানগুলির রচিয়তাদের মধ্যে তাঁর নামই প্রথম করতে হয়। তাঁর পূর্ববর্তী কোনও বাউল গানের নিদর্শন সঙ্কলিত হয়নি। অন্যান্য বাউল কবিদের মধ্যে পদ্মলোচন গোসাঁই, যাদুবিন্দু, ফকির পাঞ্জ শাহ, হাউড়ে গোসাঁই, গোঁসাই গোপাল, এরফান শাহ, পাগলা কানাই প্রভৃতির নাম উল্লেখযোগ্য।
Category: চরিতাভিধান
Previous Post:যতীন্দ্ৰনাথ রায়, কানু
Next Post:যজ্ঞেশ্বর বেদান্তভূষণ (স্বামী নির্মলানন্দ)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑