• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোহিনীশঙ্কর রায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মোহিনীশঙ্কর রায়
মোহিনীশঙ্কর রায় (২৩-২-১২৮৫ – ২৫-৩-১৩৪৯ ব)। ময়মনসিংহের বিপ্লবী সংস্থা ‘সাধনা সমাজে’র বিশিষ্ট কর্মী এবং হেমেন্দ্ৰকিশোর রায়চৌধুরীর বৈপ্লবিক কাজের অন্যতম প্ৰধান সহকর্মী ছিলেন। বঙ্গভঙ্গ-রোধ ও স্বদেশী আন্দোলনে উল্লেখযোগ্য অংশগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের আগে দীর্ঘদিন অন্তরীণ ছিলেন। ১৯২১ খ্রী.অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারারুদ্ধ হন। ছাড়া পেয়ে কংগ্রেস ও যুগান্তর পার্টির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন।
Category: চরিতাভিধান
Previous Post:মোহিনী রায়
Next Post:মোহিনী সেন (খাস্তগীর)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑