• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাধব দত্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মাধব দত্ত
মাধব দত্ত (১৯০৫ – ১৯-৫-১৯৮৫) বরিশাল। জলপাইগুড়ি জেলার কৃষক আন্দোলনের অগ্ৰণী সৈনিক। অল্পবয়সে বরিশাল অনুশীলন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে স্বদেশী আন্দোলন ও পরে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। ১৯৩৫ খ্ৰী জলপাইগুড়িতে এসে কংগ্রেস নেতা বিশিষ্ট চিকিৎসক চারুচন্দ্ৰ সান্যাল ও খগেন্দ্ৰনাথ দাশগুপ্তের সঙ্গে পরিচিত হন। ১৯৩৯ খ্ৰী. জলপাইগুড়িতে অনুষ্ঠিত সোস্যালিস্ট পার্টির সম্মেলনে তিনিই প্রথম বোদা থেকে কৃষক জাঠা নিয়ে উপস্থিত থাকেন। সদর থানার অন্তৰ্গত অঞ্চলে কৃষক সংগঠনের কাজে তাঁর সাখী ছিলেন। পরেশ মিত্র, ডাঃ গোবিন্দ কুণ্ডু, মনোরঞ্জন দাশগুপ্ত, শচীন রায়, মানিক সান্যাল, ধরণী বৰ্মণ, পঞ্চানন নাগ, সুধাময় দাশগুপ্ত, সজিজুদ্দিন আহম্মদ প্রভৃতি নেতৃবৃন্দ।
Category: চরিতাভিধান
Previous Post:মাধবচন্দ্র তর্কসিদ্ধান্ত
Next Post:মাধবদাস বাবাজী, মাধো বাবাজী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑