• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহেশচন্দ্র ভট্টাচার্য

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মহেশচন্দ্র ভট্টাচার্য
মহেশচন্দ্র ভট্টাচার্য (১৭-৮-১২৬৫ – ২৭-১০-১৩৫০ ব) বিটঘর-ত্রিপুরা। ঈশ্বরদাস তর্কসিদ্ধান্ত। প্ৰসিদ্ধ হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী। দারিদ্র্যের জন্য পড়াশুনা বেশী করতে পারেন নি। কৃচ্ছসাধন করে জীবন কাটিয়ে অর্জিত অর্থ জনসেবায় দান করেন। কুমিল্লায় যে কোন বাঙালী-পরিচালিত ব্যবসায়ে সাহায্য করেছেন। নিজে রাজনৈতিক আন্দোলনে প্ৰত্যক্ষভাবে জড়িত না থেকেও বিপ্লবীদের বন্ধু ছিলেন। পিতারস্মৃতিরক্ষার্থে দরিদ্র ছাত্রদের জন্য কুমিল্লা শহরে ঈশ্বর-পাঠশালা, ও মাতার স্মৃতিরক্ষার্থে ‘রামমালা ছাত্রাবাস’, কাশীতে ‘রামমালা ধর্মশালা’, তাছাড়া ‘নিবেদিতা বালিকা বিদ্যালয়’ স্থাপন করেন। তাঁর প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘পারিবারিক চিকিৎসা’, ‘স্ত্রীরোগ চিকিৎসা’, ‘হোমিওপ্যাথিক ওলাওঠা চিকিৎসা’, ‘পারিবারিক ভেষজতত্ত্ব’ প্রভৃতি।
Category: চরিতাভিধান
Previous Post:মহেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
Next Post:মহেন্দ্র গুপ্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑