• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহেশচন্দ্ৰ চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মহেশচন্দ্ৰ চট্টোপাধ্যায়
মহেশচন্দ্ৰ চট্টোপাধ্যায়। নীল-বিদ্রোহের অন্যতম নায়ক। নড়াইলের জমিদার রামরতন রায়ের নায়েব ছিলেন। শোনা যায়, আগস্ট ১৮৬০ খ্রী. গ্ৰন্ট সাহেবের পাবনা সফরকালে হাজার হাজার কৃষকের যে বিক্ষোভ-প্রদর্শন ঘটেছিল তাঁর তিনি সংগঠক ছিলেন। নীল আন্দোলন প্রসঙ্গে জয়রামপুরের তালুকদার রামরতন মল্লিক এবং তাঁর দুই ভাই রামমোহন ও গিরিশের নামও উল্লেখযোগ্য। রামরতনকে বলা হত ‘বাঙলার নানা সাহেব’। জমিদাররা সাধারণভাবে কৃষকদের প্রতি সহানুভূতিশীল ছিলেন; তবে তাদের অনেকেই জমির পত্তনি ইজারার জন্য নীলকরদের কাছ থেকে চড়া দাম ও, মোটা সেলামী আদায়ের উদ্দেশ্যে দাঙ্গাহাঙ্গামা বাধাতেন।
Category: চরিতাভিধান
Previous Post:মহেশচন্দ্ৰ ঘোষ
Next Post:মহেশচন্দ্ৰ ন্যায়রত্ন, মহামহোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑