• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহেন্দ্রলাল বসু

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মহেন্দ্রলাল বসু
মহেন্দ্রলাল বসু (১৮৫৩ — ১৯০১) কলিকাতা। ব্ৰজেন্দ্র। হিন্দু স্কুলে কিছুদিন পড়েন। অল্প বয়সেই অভিনয়ে অনুরাগী হয়ে ওঠেন। গিরিশচন্দ্ৰ-পরিচালিত লীলাবতী নাটকে ‘ভোলানাথ চৌধুরী’র ভূমিকায় ১১-৫-১৮৭২ খ্রী. প্ৰথম মঞ্চাবতরণ। নীলদর্পণ নাটকে ‘পদী ময়রানী’র ভূমিকায় গিরিশচন্দ্রের প্রশংসা পান। উপেন দাসের শরৎসরোজিনী নাটকে শরতের ভূমিকায় এবং পলাশীর যুদ্ধে সিরাজদ্দৌলার ভূমিকায় প্রতিভার ছাপ রাখেন। গিরিশচন্দ্রের সঙ্গে একাধিক নাটকে অংশগ্রহণ করেন। বিষাদ নাটকে ‘অলর্কে’র ভূমিকায় তাঁর অভিনয়, গিরিশচন্দ্রের মতে—পূর্বের সব কৃতিত্বকে ম্লান করে দেয়।
Category: চরিতাভিধান
Previous Post:মহেন্দ্রলাল বড়ুয়া
Next Post:মহেন্দ্ৰলাল বিশ্বাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑