• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহীতোষ রায়চৌধুরী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মহীতোষ রায়চৌধুরী
মহীতোষ রায়চৌধুরী (১৮৯০ — ২৭-৫-১৯৭২) যশোহর। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করে বঙ্গবাসী কলেজে অধ্যাপনা শুরু করেন এবং পরে ঐ কলেজের দর্শন বিভাগের প্রধান হন। অমৃতবাজার পত্রিকার যুগ্ম-সম্পাদক ও হিন্দুস্থান স্ট্যান্ডার্ড পত্রিকার সহ-সম্পাদক হিসাবেও কয়েক বছর কাজ করেন। তিনি ‘অল বেঙ্গল প্ৰাইমারী টিচার্স অ্যাসোসিয়েশন’-এর এবং ‘শিক্ষক’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, ১৯৫২ খ্রী. থেকে ১৯৬৬ খ্রী. পশ্চিমবঙ্গ বিধান পরিষদের সদস্য। এবং কিছুদিন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সভ্য ছিলেন। গান্ধীজীর মতাদর্শে বিশ্বাসী। তিনি হরিজনদের উন্নতিসাধনে কাজ করেন।
Category: চরিতাভিধান
Previous Post:মহীউদ্দীন চৌধুরী
Next Post:মহীন্দ্ৰনাথ মুখোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑