• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহিমচন্দ্ৰ দাশগুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মহিমচন্দ্ৰ দাশগুপ্ত
মহিমচন্দ্ৰ দাশগুপ্ত (৯-৪-১৮৮২ – ৬-৮-১৯৩৮) নবাবপুর-নোয়াখালি। ডাক্তারী পাশ করে চট্টগ্রামে তাঁর কর্মকেন্দ্র গড়ে তোলেন। গান্ধীজীর অহিংস আন্দোলনে উদ্ধৃদ্ধ হয়ে কংগ্রেসে যোগ দেন। ১৯২১ খ্রী. আন্দোলনে বিশিষ্ট ভূমিকা পালন করেন। সে সময় চট্টগ্রাম জেলা কংগ্রেসের সম্পাদক ছিলেন। শ্রমিক সংগঠন গঠনে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের সহযোগী ছিলেন। ১৯২৮ খ্রী. তাঁরই চেষ্টা ও সহযোগিতায় চারিদিকের প্রবল বিরোধিতা সত্ত্বেও সূর্য সেন (মাস্টার দা) চট্টগ্রাম জেলা কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীকালে তাঁর ভূমিকা মাস্টারদার অন্তরঙ্গ সুহৃদরূপে এবং চট্টগ্রাম অভ্যুত্থানের পর আত্মগোপন পর্বে বিপ্লবীদের আস্তানা ও আশ্রয়দাতা রূপে। এজন্য তাকে ও তাঁর পরিবারকে পুলিশী অত্যাচার সহ্য করতে হয়েছে। তাঁর অগ্ৰজ জমিদার বিপিন দাশগুপ্ত অত্যাচারের ফলে রোগাক্রান্ত হয়ে মারা যান। চট্টগ্রামের মিউনিসিপ্যালিটি, জেলাবোর্ড, রামকৃষ্ণ আশ্রম ও প্রবর্তক সংঘের সঙ্গে যুক্ত ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:মহাদেব সরকার
Next Post:মহিমচন্দ্ৰ দাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑