• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহম্মদ আবদুল মুকতাদির

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মহম্মদ আবদুল মুকতাদির
মহম্মদ আবদুল মুকতাদির (১৯-২-১৯৪০ – ২৬-৩-১৯৭১) সিলাম—শ্ৰীহট্ট (পূর্ববঙ্গ)। ১৯৬২ খ্রী. ভূতত্ত্ব-বিষয়ে এম.এ. ডিগ্ৰী লাভ করেন। ১৯৬৪ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হন। ঐ বছরই আয়ুব-মোনেম আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালাকানুনের প্রতিবাদে স্বাক্ষর দান করেন। ১৯৭১ খ্রী. ইয়াহিয়া জঙ্গীশাহীর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন। ২৫ মার্চ ১৯৭১ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় পাক-সৈন্যদের যে হত্যার তাণ্ডব চলে তাতে তিনি প্ৰাণ বিসর্জন দেন। ঐ একই দিনে ঐ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক আতাউর রহমান খান খাদিম, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ফজলুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক শরাফত আলী এবং আরও অনেকে পাক-সৈন্যদের হাতে নিহত হন।
Category: চরিতাভিধান
Previous Post:মহম্মদ আনোয়ারুল আজীম
Next Post:মহম্মদ কুদরত-ই-খুদা, ড.

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑