• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন্মথনাথ চট্টোপাধ্যায়, ডাঃ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মন্মথনাথ চট্টোপাধ্যায়, ডাঃ
মন্মথনাথ চট্টোপাধ্যায়, ডাঃ (১৮৬৬ — ?) কলিকাতা। আদিনিবাস বলুহাটি-হাওড়া। প্ৰসিদ্ধ চক্ষু-চিকিৎসক, সঙ্গীতপ্ৰেমী ও সঙ্গীতের সেবক। ছেলেবেলা থেকে তাদের পরিবারে সঙ্গীতের পরিবেশ ছিল। তিনি নিজে যন্ত্র-সঙ্গীতের চর্চা করতেন এবং তাঁর বাগবাজারের বাড়িতে প্ৰতি শনিবার আসর বসাতেন। এই আসরে বাঙালী গায়কদের মধ্যে বেশী যোগ দিতেন মহীন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাধিকাপ্ৰসাদ গোস্বামী প্রভৃতি। সেতার ও সুরবাহারবাদক জিতেন্দ্রনাথ ভট্টাচাৰ্য, সুরবাহারবাদক হরেন্দ্ৰকৃষ্ণ শীল, পাখোয়াজী নগেন্দ্রনাথ মুখোপাধ্যায়, পাখোয়াজী দুর্লভচন্দ্ৰ ভট্টাচাৰ্য প্রভৃতিও আসরে আসতেন। তাঁর আপার সাকুলার রোডের বিরাট বাসভবনে তাঁরই অর্থে ও স্মৃতিতে ‘ডা. এম. এন. চ্যাটার্জী মেমোরিয়্যাল আই হসপিটাল স্থাপিত আছে।
Category: চরিতাভিধান
Previous Post:মন্মথনাথ ঘোষ
Next Post:মন্মথনাথ চৌধুরী, স্যার, মহারাজা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑