• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনোহর দাস, আউলিয়া

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মনোহর দাস, আউলিয়া
মনোহর দাস, আউলিয়া (? – ১৬৩৮) বিষ্ণুপুর-বাঁকুড়া। নিত্যানন্দ শাখাভূক্ত জাহ্নবীদেবীর শিষ্য। তিনি প্ৰথমে বিষ্ণুপুরের রাজার গ্রন্থাগারের অধ্যক্ষ ছিলেন। ‘পদসমুদ্র’ ও ‘নির্যাসতত্ত্বের’ সংগ্রহকর্তা এবং ‘দিনমণি চন্দ্ৰোদয়’ গ্ৰন্থপ্রণেতা। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে ঘুরতেন বলে ‘আউলিয়া মনোহর’ নামে পরিচিত ছিলেন। বৈষ্ণব কবি জ্ঞানদাসের সঙ্গে তিনি কাঁদড়া গ্রামে থাকতেন এবং তাঁর সঙ্গে খেতুরির মহোৎসবে যোগ দিয়েছিলেন। তিনি গরাণহাটি ঢঙে প্ৰাচীন রাঢ়ীয় সঙ্গীতরীতির সহযোগে মনোহর শাহী রীতির প্রবর্তন করেন। হুগলী জেলার আরামবাগ মহকুমার বদনগঞ্জ গ্রামে তাঁর সমাধিক্ষেত্রে মকরসংক্রান্তি তিথিতে মেলা বসে। বাঁকুড়া জেলার সোনামুখী গ্রামে এবং বিষ্ণুপুরের কাছে গোকুলনগরেও তাঁর সমাধিস্থল দেখান হয়ে থাকে।
Category: চরিতাভিধান
Previous Post:মনোরমা মজুমদার
Next Post:মনোহর মিস্ত্রী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑