• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনোরঞ্জন চক্রবর্তী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মনোরঞ্জন চক্রবর্তী
মনোরঞ্জন চক্রবর্তী (১৯০৫ — ৩-১১-১৯৭৯) বরিশাল। অল্পবয়স থেকেই স্বদেশী আন্দোলনের সংস্পর্শে এসে কয়েকবার কারারুদ্ধ হন। ১৯৩৩ খ্রী. দেউলী ক্যাম্পে আটক থাকাকালে আইএস-সি, পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ঐ সময় কমিউনিস্ট মতবাদ গ্ৰহণ করেন। ১৯৩৮ খ্রী. জেল থেকে বেরিয়ে কৃষক আন্দোলনে যোগ দেন। নিজ জন্মস্থানকে কেন্দ্র করে কৃষক আন্দোলন গড়ে তোলেন। ১৯৫২ খ্রী. পর্যন্ত পূর্ব-পাকিস্তানে থাকার সময় পাক সরকারের নির্যাতন তাঁকে ভোগ করতে হয়েছে। পশ্চিমবঙ্গে চলে আসার পর চরম দারিদ্র্যের মধ্যে শিক্ষকতাবৃত্তির সঙ্গে পার্টির কাজে সক্রিয় ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:মনোরঞ্জন গুহঠাকুরতা
Next Post:মধুসূদন দেব মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑