• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনোমোহন চক্রবর্তী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মনোমোহন চক্রবর্তী
মনোমোহন চক্রবর্তী। কোটালিপাড়া-ফরিদপুর। নর্ম্যাল স্কুলের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বরিশালে আসেন। ঢাকায় অবস্থানকালে ব্ৰাহ্মধর্মের প্রতি অনুরাগী হয়ে বরিশালে এসে সমাজের কাজে উদ্যোগী হন। ১৮৮৫ খ্রী. ব্ৰাহ্মধর্মে দীক্ষালাভ করেন। বরিশালে মহাত্মা অশ্বিনীকুমারের স্কুল স্থাপনকাল থেকেই শিক্ষকতায় ব্ৰতী হন এবং ব্ৰাহ্মসমাজের সঙ্গীত, সংকীর্তন, উপাসনা ও বক্তৃতাদান প্রভৃতি কাজে আত্মনিয়োগ করেন। ১৯০২ খ্রী. শিক্ষকতা ত্যাগ করে স্থানীয় ব্ৰাহ্মসমাজের প্রচারক হয়ে বাঙলা, বিহার, উড়িষ্যা ও আসামে যান। তাঁর রচিত ‘সঙ্গীত ও সংকীর্তন’, ‘অর্ঘ্য, কীর্তন ও বন্দনা’ প্ৰভৃতি গ্রন্থগুলি সমাদৃত হয়। ‘ব্ৰহ্মবাদী’ নামে ধর্ম ও নীতিশিক্ষামূলক মাসিক পত্রিকা সম্পাদনা করতেন।
Category: চরিতাভিধান
Previous Post:মনোহর মিস্ত্রী
Next Post:মনোমোহন ডোম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑