• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মধুসূদন স্মৃতিরত্ন, মহামহোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মধুসূদন স্মৃতিরত্ন, মহামহোপাধ্যায়
মধুসূদন স্মৃতিরত্ন, মহামহোপাধ্যায় (১২৩৯ — ১৩০৭ ব.) নবদ্বীপ। শ্ৰীরাম শিরোমণি। শিক্ষাজীবন নবদ্বীপেই কাটে। কয়েক বছর নবদ্বীপে স্মৃতিশাস্ত্রের অধ্যাপনার পর কলিকাতা সংস্কৃত কলেজের স্মৃতির অধ্যাপক হন। তিনি। ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগরের বিধবা-বিবাহ-প্ৰচলন-প্ৰচেষ্টার প্ৰতিবাদে ‘বিধবা-বিবাহ-প্ৰতিবাদ’ ও ব্ৰজনাথ বিদ্যারত্ন-রিচিত ‘চৈতন্যচন্দ্ৰোদয়’ পুস্তকের প্রতিবাদে ‘চৈতন্যচন্দ্ৰোদয়াঙ্কপ্রকাশ’ নামে পুস্তক রচনা করেন। তাঁর প্রণীত স্মৃতিগ্রন্থের সানুবাদ টীকা ও ঋগ্বেদীয় সন্ধ্যা-প্রয়োগের টীকা বিশেষ প্ৰসিদ্ধ। ১৮৯৫ খ্ৰী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি পান। মহামহোপাধ্যায় ভুবনমোহন বিদ্যারত্ব তাঁর অগ্ৰজ।
Category: চরিতাভিধান
Previous Post:মধুসূদন সরস্বতী
Next Post:মনতোষিণী দেবী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑