• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মদনমোহন ভৌমিক

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মদনমোহন ভৌমিক
মদনমোহন ভৌমিক (আনুমানিক ১৮৮৪ – ২৭-১১-১৯৫৫) ড়ুমনি-ঢাকা। কৈলাসচন্দ্ৰ। ১৯০৫ শ্ৰী ‘অনুশীলন সমিতি’তে যোগ দেন। ১৯১৩ খ্রী. যখন পুলিস তাঁকে প্রথম গ্রেপ্তার করে তখন তিনি ঢাকা মেডিক্যাল বিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র। প্রামাণাভাবে পুলিস মামলা তুলে নিলে তিনি আত্মগোপন করেন। ১৯১৪ খ্রী. অসুস্থ অবস্থায় গ্রেপ্তার হন ও দ্বিতীয় বরিশাল ষড়যন্ত্র মামলায় ১০ বছরের দ্বীপান্তর দণ্ড হয়। আন্দামানে থাকা-কালে তাঁর ওপর অকথ্য অত্যাচার চালানো হয়েছিল। মুক্তির পরেও বরাবর বিপ্লবীদের সান্নিধ্যে কাটান। দেশবিভাগের পর রাজনীতি থেকে অবসর নিয়ে স্বগ্রামে ফিরে যান।
Category: চরিতাভিধান
Previous Post:মদনমোহন তর্কালঙ্কার
Next Post:মণীন্দ্রমোহন ঘটক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑