• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভেরা নভিকভা, ‘রবি-প্ৰভা’

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ভেরা নভিকভা, ‘রবি-প্ৰভা’
ভেরা নভিকভা, ‘রবি-প্ৰভা’ (১৯১৮ — ১০-৪-১৯৭২) রাশিয়া। ভারত-সোভিয়েট সংস্কৃতিগত মৈত্রী-বর্ধনে ও সোভিয়েট দেশে রবীন্দ্রচর্চার ব্যাপকতা প্রসারে তাঁর অবদান বিশেষ উল্লেখযোগ্য। ১৯৩৫ খ্রী. তিনি লেনিনগ্রাদ রাষ্ট্রীয় বিদ্যালয়ে ভারতীয় বিভাগে ভর্তি হয়ে বাংলা ভাষা শিক্ষা করেন। বঙ্কিম-সাহিত্য গবেষণা করে তিনি ডক্টরেট উপাধি পান। তাঁর সর্বপ্রধান কীর্তি রবীন্দ্রনাথের বহু গ্ৰন্থ মূল বাংলা থেকে রুশ ভাষায় অনুবাদ করা। ‘নৌকাড়ুবি’, ‘গোরা’, ‘ঘরে বাইরে’ প্রভৃতি উপন্যাস, গল্পগুচ্ছের বহু গল্প, ‘রাশিয়ার চিঠি’ ইত্যাদি তাঁর অনুবাদ-কর্মের স্মরণীয় স্বাক্ষর। সাম্প্রতিক কালের বহু বাঙালী কবির কবিতাও তিনি অনুবাদ করেছেন। তিনি কয়েকবার কলিকাতা এসেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রদান করেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের বিশিষ্ট সদস্য ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:ভূষণ দাস
Next Post:ভৈরব মাঝি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑