• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভূপেশচন্দ্ৰ নাগ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ভূপেশচন্দ্ৰ নাগ
ভূপেশচন্দ্ৰ নাগ (১৮৮২ — ১৯৩৮) বারদী-ঢাকা। পিতা শম্ভুচন্দ্র প্রথম জীবনে অধ্যাপক ও পরে সবজজ ছিলেন। অনুশীলন দলে পুলিন দাসের সহকর্মী, আজীবন ব্ৰহ্মচারী এবং অসাধারণ দৈহিক ও মানসিক শক্তির অধিকারী ছিলেন। বি.এ. পাশ করে বামিংহাম থেকে ডিগ্ৰী নিয়ে আসেন। কিছুকাল ঢাকার জাতীয় মহাবিদ্যালয়ে বিনা বেতনে অধ্যাপনা করেন। পরবর্তী কালে বহরমপুর কমার্স কলেজের অধ্যাপক নিযুক্ত হন। সংস্কৃত, ইংরেজী, ল্যাটিন, ফ্রেঞ্চ, জার্মান, উর্দু প্রভৃতি ভাষায় বিশেষ দখল ছিল। বাঙলাদেশ থেকে সর্বপ্রথম ১৮১৮ খ্ৰীষ্টাব্দের তিন আইনে যে নয়জন দেশপ্রেমিক গ্রেপ্তার হন তিনি তাদের অন্যতম। অপর আটজন হলেন অশ্বিনী দত্ত, পুলিন দাস, মনোরঞ্জন গুহঠাকুরতা, শচীন্দ্রকুমার বসু, এন্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশ চ্যাটার্জী, সুবোধ মল্লিক, শ্যামসুন্দর চক্রবর্তী ও কৃষ্ণকুমার মিত্র। আমৃত্যু প্ৰায় ৫০ বছর তিনি মুর্শিদাবাদ জেলায় কাটান। শেষ জীবনে রাজনীতির সঙ্গে তাঁর প্রত্যক্ষ সম্পর্ক ছিল না।
Category: চরিতাভিধান
Previous Post:ভূপেশ গুপ্ত
Next Post:ভূষণচন্দ্ৰ জানা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑