• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভুবনমোহন বিদ্যারত্ন, মহামহোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ভুবনমোহন বিদ্যারত্ন, মহামহোপাধ্যায়
ভুবনমোহন বিদ্যারত্ন, মহামহোপাধ্যায় (২৫-৮-১২৩৫ – ১৯-৪-১৩০০ বঙ্গাব্দ) নবদ্বীপ। শ্ৰীীরাম শিরোমণি। প্ৰথমে পিতা ও পরে পিতৃব্য রঘুমণি বিদ্যাভূষণের কাছে ন্যায়শাস্ত্ৰ অধ্যয়ন করে ‘বিদ্যারত্ন’ উপাধি লাভ করেন। ১২৮৮ ব. জ্যেষ্ঠ সহোদর হরমোহন তর্কচূড়ামণির মৃত্যুর পর তিনি নবদ্বীপে আমৃত্যু ন্যায়ের প্রধান পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ‘রাধাপ্ৰেম-তরঙ্গিণী’ নামে একখানি কাব্য রচনা করেছিলেন। তাঁর অনেক ‘পত্রিকা’ বহু স্থানে সংগৃহীত আছে। এগুলি ‘ভৌবনী পত্রিকা’ নামে বিখ্যাত। তিনি গদাধর ভট্টাচার্যের উত্তরপুরুষ। নৈয়ায়িক সমাজে তাঁর অসামান্য প্রতিভা ছিল। তাঁর সম্বন্ধে প্ৰবাদ আছে। ‘ভূবনান্তো গদাধরঃ’। ১৮৮৭ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন। মহামহোপাধ্যায় মধুসূদন স্মৃতিরত্ন তাঁর অনুজ।
Category: চরিতাভিধান
Previous Post:ভুবনমোহন দাশ
Next Post:ভুবনমোহন বিদ্যার্ণব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑