• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভুবনচন্দ্ৰ মুখোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ভুবনচন্দ্ৰ মুখোপাধ্যায়
ভুবনচন্দ্ৰ মুখোপাধ্যায় (১৮৪২ — ১৯১৬) শাসনগ্রাম-চব্বিশ পরগনা। বাল্যে মিশনারী স্কুলে পড়েন। বারুইপুর সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষক নিযুক্ত হন। ‘পরিদর্শক’, ‘সোমপ্রকাশ’, ‘সংবাদ প্রভাকর’ প্রভৃতি পত্রিকার সম্পাদনা ও পরিচালনা করেন। ‘বসুমতী’ সাপ্তাহিক হিসাবে প্রকাশিত হলে তিনি তার প্রথম সম্পাদক হন। রচিত গ্ৰন্থ: ‘সমাজ-কুচিত্র’, ‘ঠাকুরপো’, ‘বিলাতী গুপ্তকথা’, ‘স্বদেশ বিলাস’, ‘রামকৃষ্ণচরিতামৃত’, ‘বাবুচোর’, ‘লন্ডন রহস্য’ (অনুবাদ) প্রভৃতি। কালীপ্রসন্ন সিংহ প্রতিষ্ঠিত বিদ্যোৎসাহিনী সভার লিপিকার ছিলেন। অনেকের মতে কালীপ্রসন্ন সিংহের ‘হুতোম প্যাঁচার নক্সার’ অনেক রচনা তাঁর লেখা।
Category: চরিতাভিধান
Previous Post:ভুজেন বন্দ্যোপাধায়
Next Post:ভুবনমোহন দাশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑