• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভারতচন্দ্র রায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ভারতচন্দ্র রায়
ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) পেঁড়ো-ভুরশুট-বর্তমান হাওড়া। নরেন্দ্রনারায়ণ। ব্ৰাহ্মণবংশে জন্ম। অষ্টাদশ শতাব্দীর খ্যাতনামা মঙ্গলকাব্য রচয়িতা কবি। সম্পত্তির কারণে এবং স্বেচ্ছা বিবাহের ফলে তাকে স্বগৃহ ত্যাগ করে বিভিন্ন স্থানে থাকতে হয়। হুগলী জেলার দেবানন্দপুর নিবাসী রামচন্দ্ৰ মুন্সীর আশ্রয়ে থাকার সময়ে ফারসী ভাষা শিক্ষা করেন। পুরুষোত্তমধামে বাস করার সময় কিছুদিন সন্ন্যাস জীবন যাপন করেন। পরে সংসারী হন। মহারাজ কৃষ্ণচন্দ্ৰ তাঁকে সভাকবি নিযুক্ত করে কৃষ্ণনগর রাজসভায় নিয়ে আসেন। রাজার আদেশে তিনি ‘অন্নদামঙ্গল’ কাব্য রচনা করে ‘রায়গুণাকর’ উপাধি পান। রচিত অন্যান্য গ্ৰন্থ : ‘বিদ্যাসুন্দর’, ‘রসমঞ্জরী’, ‘সত্যপীরের কথা’, ‘নাগাষ্টক’ প্রভৃতি। তিনিই বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি এবং ভাষার লালিত্যে, ছন্দের নৈপুণ্যে ও চরিত্রচিত্রণের দক্ষতায় বাংলা-কাব্যে নূতন সুষমার প্রবর্তক।
Category: চরিতাভিধান
Previous Post:ভুবনমোহন বিদ্যার্ণব
Next Post:ভারতীপ্ৰাণা, প্ৰব্ৰাজিকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑