• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভবানী পাঠক

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ভবানী পাঠক
ভবানী পাঠক। ‘সন্ন্যাসী বিদ্রোহে’র অন্যতম নায়ক। জুন ১৮৮৭ খ্রী. থেকে তাঁর ক্রিয়াকলাপের উল্লেখ পাওয়া যায়। তাঁর জন্য গ্রেপ্তারী পরোয়ানা ও বীরকন্দাজ প্রেরিত হলেও তাকে বন্দী করা সম্ভব হয় নি। তিনি ইংরেজদের দেশের শাসক বলে মানতে অস্বীকার করে দেবী চৌধুরানীর (মহিলা বিদ্রোহী দলনেত্রী) সহযোগিতায় একদল বিদ্রোহী সৈন্য নিয়ে ইংরেজ ও দেশীয় বণিকদের বহু পণ্যবাহী নৌকা লুঠ করেন। তাঁর নিরবচ্ছিন্ন আক্রমণে ময়মনসিংহ ও বগুড়া জেলার একটি বিস্তীর্ণ অঞ্চলের শাসন ব্যবস্থা অচল হবার উপক্রম হয়। অবশেষে ইংরেজ বাহিনীর বেষ্টনীর মধ্যে অল্পসংখ্যক অনুচরসহ তিনি পড়ে যান। এক ভীষণ জলযুদ্ধে তাঁর দল পরাজিত হয় এবং তিনি নিহত হন। গ্লেজিয়ার সাহেবের রংপুর জেলার বিবরণী’ গ্রন্থে তাকে রংপুর জেলার রাজপুর গ্রামের অধিবাসী বলে উল্লেখ করা হয়েছে। ফকির বিদ্রোহের বিখ্যাত নেতা মজনু শাহের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
Category: চরিতাভিধান
Previous Post:ভবাণীচরণ লাহা
Next Post:ভবানীপ্ৰসাদ ভট্টাচাৰ্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑