• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভবানন্দ সিদ্ধান্তবাগীশ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ভবানন্দ সিদ্ধান্তবাগীশ
ভবানন্দ সিদ্ধান্তবাগীশ (১৬শ শতাব্দী) নবদ্বীপ। খ্যাতনামা নৈয়ায়িক ও বৈয়াকরণ এবং রঘুনাথ শিরোমণির চারজন টীকাকারের অন্যতম। ‘সর্বার্থসার-মঞ্জরী’ তাঁর মৌলিক রচনা এবং ঐ গ্রন্থের বিভিন্ন প্রকরণসমূহের মধ্যে ‘কারকচক্র’ বিশেষ প্ৰসিদ্ধ। একসময়ে ভারতবর্ষের সর্বত্র তাঁর গ্ৰন্থ গৌরবের সঙ্গে অধীত হয়েছে। তাঁর ছাত্রদের মধ্যে গুপ্তিপাড়ার রাঘবেন্দ্ৰ ভট্টাচার্য ও পাটলির দেবীদাস বিদ্যাভূষণ উল্লেখযোগ্য। নৈয়ায়িক মধুসূদন বাচস্পতি ও রুদ্র তর্কবাগীশ তাঁর পৌত্র।
Category: চরিতাভিধান
Previous Post:ভবানন্দ শাহ (দীন)
Next Post:ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑