• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ব্ৰহ্মমোহন মল্লিক

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ব্ৰহ্মমোহন মল্লিক
ব্ৰহ্মমোহন মল্লিক (৬-৬-১৮৩২ – ?) হিন্দু কলেজের সিনিয়র বৃত্তি পাশ করে এবং আর একটি পরীক্ষা দিয়ে তিনি সরকারী উচ্চ কাজে মনোনীত হন। ১৮৫৬ খ্রী. বাঁকুড়া জেলার স্কুলসমূহের ডেপুটি ইনস্পেক্টরের পদ পান। ১৮৯২ খ্রী. অবসর নেন। ১৮৫৮ খ্রী. কানাইলাল পাইনের সাহায্যে বড়বাজার অঞ্চলে মডেল স্কুল স্থাপন করেন। মধ্যে কিছুদিন এড়ুকেশন গেজেট পরিচালনা করেছিলেন। গণিতশাস্ত্র ও সাহিত্যে অসাধারণ পাণ্ডিত্য ছিল। ১৮৬৩ খ্রী. রণজিৎ সিংহের জীবনী লেখেন। ১৮৭১–১৮৯৪ খ্রী. মধ্যে গণিতের ৫ টি গ্ৰন্থ রচনা ও প্রচার করে পাশ্চাত্য বিজ্ঞানের তথ্যগুলি সহজ ও সুন্দর ভাষায় দেশীয় লোকদের কাছে তিনি উপস্থাপিত করেছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:ব্ৰহ্মময়ী দেবী
Next Post:ব্ৰহ্মানন্দ স্বামী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑