• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বোলাকি শাহ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বোলাকি শাহ
বোলাকি শাহ। ১৭৯২ খ্রী. বাখরগঞ্জের দক্ষিণ অঞ্চলের কৃষক-বিদ্রোহের নেতা। গৃহস্থ ফকির ও চাষী বোলাকি সুবান্দিয়ার গ্রামাঞ্চলের চাষীদের সাহায্যে একটি ক্ষুদ্র দুৰ্গ তৈরি করে চাষীদের নিয়ে রীতিমত সৈন্যদল গড়ে তোলেন। নলচিঠির কাছে মোগলবাহিনীর পরিত্যক্ত সাতটি কামান ঐ দুর্গে এনে কারিগরদের সাহায্যে ঐগুলিকে কাজের উপযোগী করে নেন। ঐ দুর্গে একটি কামারশালা ও গোলাবারুদ তৈরীর কারখানা ছিল। আয়োজন সমাপ্ত করে তিনি অত্যাচারী ইংরেজ সরকার ও জমিদার গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহের আয়োজন করেন। কয়েকটি খণ্ডযুদ্ধ হয়। শেষ পর্যন্ত পরাজিত হয়ে সম্ভবত তিনি আত্মগোপন করেন।
Category: চরিতাভিধান
Previous Post:বোধানন্দ, স্বামী
Next Post:বোষ্টম দাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑