• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বীরেশ্বর পাঁড়ে

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বীরেশ্বর পাঁড়ে
বীরেশ্বর পাঁড়ে (১৮৪২ – ১৯১১) কামরা—যশোহর। মৃত্যুঞ্জয়। তাঁর পূর্বপুরুষ সম্রাট আকবরের সময় কান্যকুব্জ থেকে বঙ্গদেশে আসেন। প্রথমে কিছুদিন কৃষ্ণনগর কলেজে পড়ার পর তিনি মোহনচন্দ্র চূড়ামণির কাছে ব্যাকরণাদি শেখেন। ১৬ বছর বয়সে ‘লীলাবতী বা গণিতবিজ্ঞান’ নামক গ্ৰন্থ রচনা করেন। নবীনচন্দ্রের ‘রৈবতক’ কাব্যের প্রতিবাদে রচনা করেন ‘ঊনবিংশ শতাব্দীর মহাভারত’। অনেকগুলি বিদ্যালয়-পাঠ্য পুস্তকও রচনা করেছিলেন। শেষ-বয়সে ‘ধর্মশাস্ত্রতত্ত্ব ও কর্তব্য-বিচার’ প্রণয়ন করেন। বিভিন্ন সংবাদপত্রের সম্পাদনার কাজেও তিনি সুপ্রতিষ্ঠিত ছিলেন। কাশীতে শিবমন্দির-স্থাপন তাঁর অন্যতম কীর্তি।
Category: চরিতাভিধান
Previous Post:বীরেশচন্দ্ৰ গুহ
Next Post:বীণাপাণি দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑