• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্যার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্যার
বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্যার (১৪-২-১৮৯৯ – ৪-১১-১৯৮২)। কলিকাতা। দেশে শিল্পের পথপ্রদর্শক স্যার রাজেন্দ্রনাথ। খ্যাতনামা শিল্পপতি। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার পর কেমব্রিজের ট্রিনিটি থেকে বিএ ও এম.এ পাশ করেন। দেশে ফিরে ১৯২৪ খ্রী. মার্টিন কোম্পানীতে যোগ দেন। সাত বছরের মধ্যে বার্ণ কোম্পানীর এবং ১৯৩৪ খ্রী. মাটিন কোম্পানীর অংশীদার হন। ১৯৪৬ খ্ৰী. ঐ দুই কোম্পানী যুক্ত হয়ে মাটিন-বার্ন কোম্পানীতে পরিণত হলে তিনি তাঁর ম্যানেজিং ডিরেক্টর হন। ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টল কোম্পানীর প্রতিষ্ঠাতা। তাঁর কামোদ্যমে দেশে ইঞ্জিনিয়ারিং শিল্পের ব্যাপক বিস্তার ঘটে। ১৯৪২ খ্ৰী স্যার উপাধি পান। পশ্চিমবঙ্গের তিনিই শেষ ‘স্যার’ উপাধিপ্রাপ্ত। শিল্পানুরাগী লেডি রাণু মুখার্জী তাঁর স্ত্রী।
Category: চরিতাভিধান
Previous Post:বীরেন্দ্রনাথ দে
Next Post:বীরেন্দ্ৰনাথ মৈত্র

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑