• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিমল রায়চৌধুরী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বিমল রায়চৌধুরী

বিমল রায়চৌধুরী (৬-১২-১৯৩০ – ৭-৬-১৯৭৭) কলিকাতা। মণীন্দ্ৰচন্দ্র। পঞ্চাশ দশকের নামকরা তরুণ লেখকদের অন্যতম। ‘কবিশঙ্কর বন্দ্যোপাধ্যায়’ নামে তাঁর লেখা প্ৰকাশিত হত। ইদানীং’ পত্রিকার প্রকাশনা ও সম্পাদনার সঙ্গে কিছুকাল যুক্ত ছিলেন। রবীন্দ্র শতবার্ষিকীর সময় দৈনিক কবিতা প্রকাশ করে কবিতা আন্দোলনের ক্ষেত্রে অভিনবত্ব আনেন। আনন্দবাজার পত্রিকায় ‘অশ্বঘোষ’ ছদ্মনামে এবং নানারকম পত্র-পত্রিকায় লিখতেন। সম্পাদিত অন্যান্য পত্র-পত্রিকা; ‘নয়া বাংলা’, ‘বঙ্গদর্পণ’, ‘সাত রং’, ‘জলসা’ প্ৰভৃতি। ১৯৬৬ খ্রী. সর্বভারতীয় দ্বাদশ মুদ্রণ পারিপাট্য প্ৰতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন।

Category: চরিতাভিধান
Previous Post:বিমল রায়
Next Post:বিমল সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑