• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিভূতিভূষণ সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বিভূতিভূষণ সেন

বিভূতিভূষণ সেন (১-৩-১৮৯৭ – ১৩-১২-১৯৭৬) নয়াপাড়া-চট্টগ্রাম। গণিতের খ্যাতনামা অধ্যাপক। হুগলী মহসীন কলেজ ও প্রেসিডেন্সী কলেজে অধ্যক্ষতাও করেছেন। সরকারী কাজে অবসর গ্রহণের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রধান রূপে যোগ দেন। বিশ্বভারতীতেও কিছুদিন পড়িয়েছেন। থিয়োরি অব ইলেকট্রিসিটি সম্বন্ধে তাঁর গবেষণা আন্তর্জাতিক খ্যাতি লাভ করে। ১৯৫২ খ্ৰী ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের গণিত শাখার সভাপতি এবং ‘ক্যালকাটা ম্যাথেমেটিকাল সোসাইটি’র আমৃত্যু সভাপতি ছিলেন। রচিত গ্রন্থ: ‘A Treatise on special Functions’, ‘A Treatise on Laplace Transforms’, ‘A Treatise on Numrical Analysis’ প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:বিভূতিভূষণ সরকার
Next Post:বিমল ঘোষ, মৌমাছি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑