• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিভূতিচন্দ্ৰ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বিভূতিচন্দ্ৰ

বিভূতিচন্দ্ৰ (১১/১২শ শতাব্দী)। উত্তরবঙ্গে গঙ্গা ও করতোয়ার সঙ্গমে রামপাল-প্রতিষ্ঠিত জগদল-বিহারের অন্যতম প্রধান ভিক্ষু বিভূতিচন্দ্রের জন্ম রাজবংশে। ত্যাঙ্গুর ঐতিহ্যমতে তিনি ছিলেন মহাপণ্ডিত, আচাৰ্য, উপাধ্যায় এবং একাধারে গ্রন্থকার, টীকাকার, অনুবাদক ও সংশোধক। তিনি কিছুকাল নেপালে ও তিব্বতে বাস করেছিলেন। তাঁর রচিত কয়েকখানি সংস্কৃত গ্ৰন্থ আছে। তিনি তিববতীতে অনেক গ্ৰন্থ অনুবাদ করেছিলেন। লুই-পার দুটি গ্রন্থের এবং অভয়াকরের দুই বা ততোধিক গ্রন্থের অনুবাদ তাঁরই রচনা। তিনি শান্তিদেব-রচিত বোধিচর্যাবতারের একখানি টীকা লিখেছিলেন। তাঁর রচিত ‘অমৃত কণিকা’ নামে নামসংগীতির টীকা কালচক্ৰযানের মতে লিখিত হয়েছিল। স্বল্পকালস্থায়ী এই প্ৰসিদ্ধ মহাবিহারের অন্যান্য স্বনামধন্য আচাৰ্য ছিলেন দানশীল, মোক্ষাকর গুপ্ত, শুভাকর গুপ্ত, ধর্মাকর প্রমুখ।

Category: চরিতাভিধান
Previous Post:বিবেকানন্দ, স্বামী
Next Post:বিভূতিভূষন দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑