• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিপ্ৰদাস পালচৌধুরী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বিপ্ৰদাস পালচৌধুরী

বিপ্ৰদাস পালচৌধুরী (১৮৫৭ – ২৫-১০-১৯১৪) মহেশগঞ্জ-নদীয়া। জমিদার মধুসূদন। কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে ১৮৭৩ খ্ৰী. এফ.এ. পাশ করে। সিভিল ইঞ্জিনীয়ারিং শিক্ষার জন্য ইংল্যান্ড যান। ইংল্যান্ড থেকে ফিরে এসে তিনি প্ৰথমে একটি পিতলের কারখানা ও পরে বহু টাকা ব্যয়ে একটি চর্ম পরিষ্কারের কারখানা স্থাপন করেন। স্বদেশী দ্রব্য নির্মাণের জন্য সবসময়ই চেষ্টা করে গেছেন। ইংরেজদের একচেটিয়া চা-ব্যবসায়েও মনোযোগ দেন এবং উদ্যোগী হয়ে তাঁর দাৰ্জিলিং গয়াবাড়ি টি এস্টেটে একটি ফ্যাক্টরী স্থাপন করেন। সমাজ-সংস্কারের চেষ্টায় নিজ কন্যাদের সুশিক্ষিত করে অসবর্ণ যুবকদের সঙ্গে বিবাহ দিয়ে সৎ-সাহসের পরিচয় দেন। লন্ডনে মৃত্যু।

Category: চরিতাভিধান
Previous Post:বিপুলচন্দ্ৰ বসাক
Next Post:বিপ্ৰদাস পিপিলাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑