• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিপিনবিহারী গুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বিপিনবিহারী গুপ্ত

বিপিনবিহারী গুপ্ত (১৮৭৫ – ১৯৩৬) কলিকাতা। কেদারনাথ। ১৮৯৫ খ্ৰী. রিপন কলেজ থেকে ইংরেজী সাহিত্য ও ইতিহাসে ডাবল অনার্স নিয়ে বি.এ. পাশ করেন এবং মেট্রোপলিটান ইনস্টিটিউশনে অধ্যাপনায় ব্ৰতী হন। অধ্যাপনার সময়েই ডেপুটি ম্যাজিস্ট্রেটশিপ পরীক্ষা পাশ করেন। কিন্তু সরকারী চাকরি গ্রহণ করেন নি। ১৮৯৯ খ্রী. ইংরেজী সাহিত্যে ও ইতিহাসে এম.এ. পাশ করে শ্ৰীহট্ট মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ হন। পরে ১৯০৬ খ্রী. থেকে রিপন কলেজে ইতিহাসের অধ্যাপকের কাজ করেন। সাহিত্যিক ও সমালোচক হিসাবে তাঁর খ্যাতি ছিল। ‘ভারতবর্ষ’, ‘মানসী ও মর্মবাণী’, ‘সবুজপত্র’ প্রভৃতি মাসিক পত্রিকায় নিয়মিত প্ৰবন্ধ লিখতেন। ‘বিবিধ প্রসঙ্গ’ ও ‘পুরাতন প্রসঙ্গ’ তাঁর রচিত দুটি মূল্যবান গ্রন্থ।

Category: চরিতাভিধান
Previous Post:বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়
Next Post:বিপিনবিহারী চক্রবর্তী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑