• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিনয়তোষ ভট্টাচাৰ্য

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বিনয়তোষ ভট্টাচাৰ্য

বিনয়তোষ ভট্টাচাৰ্য (৬-১-১৮৯৭ – ২২-৬-১৯৬৪) নৈহাটি-চব্বিশ পরগনা। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করেন এবং বৌদ্ধ মূর্তিতত্ত্ব সম্বন্ধে গবেষণামূলক নিবন্ধ রচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ-ডি উপাধি পান। ১৯২৪ খ্রী. তিনি বরোদা রাজ্যের সংস্কৃত গ্রন্থাগারের গ্রন্থাগারিক ও ‘গাইকোয়াড় ওরিয়েন্টাল সিরিজ’ গ্রন্থমালার সাধারণ সম্পাদকরূপে কাজে যোগ দেন। তাঁর চেষ্টায় এবং বরোদা-রাজের বদান্যতায় এই গ্রন্থাগারটি একটি প্ৰাচ্যবিদ্যা গবেষণাকেন্দ্ৰে পরিণত হয় (১৯২৬)। ১৯৫২ খ্রী. অবসর-গ্রহণ করেন। এই সময়ের মধ্যে গ্রন্থমালার সম্পাদকরূপে ৮০ টি দুর্লভ সংস্কৃত গ্ৰন্থ সম্পাদনা করে প্রকাশ করেন। বরোদা-রাজ তাকে ‘রাজ্যরত্ন’ ও ‘জ্ঞানজ্যোতি’ উপাধিতে ভূষিত করেন। রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: ‘Elements of Indian Buddhist iconography’, ‘An Introduction to Buddhist ESOterism’, ‘Saddhan Mala’ (2 Vols), ‘Guhya Samaj Tantra’, ‘Two Vajrayana Works’, ‘Nispanna-Yogavali’, ‘Saktisangama Tantra’ (3 vols), ‘বৌদ্ধ দেবদেবী’ প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:বিনয় ঘোষ
Next Post:বিনয়ভূষণ দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑