• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিনয়কৃষ্ণ দত্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বিনয়কৃষ্ণ দত্ত

বিনয়কৃষ্ণ দত্ত (২০-২-১৯০৫ – ২৪-১-১৯৭৫)। দাশরথি। অসামান্য পাণ্ডিত্যের জন্য অনেকে তাকে ‘লিভিং এনসাইক্লোপিডিয়া’ আখ্যা দিয়েছিলেন। সাংবাদিকতায় এবং বিভিন্ন বিষয়ে গ্ৰন্থ প্রকাশনায় তাঁর বিশেষ আগ্ৰহ ছিল। দুই সহযোগী বন্ধুর সঙ্গে তাঁর প্রকাশিত ‘শতাব্দী গ্রন্থমালা’ একসময়ে বিদগ্ধ-মহলে প্ৰশংসিত হয়েছিল। ‘বিষাণ’, ‘রূপ ও রীতি’, ‘দর্শক’ প্রভৃতি নানা পত্র-পত্রিকার সম্পাদনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। নানা বিষয়েই তিনি লিখতে পারতেন, কিন্তু লিখতেন বেশীর ভাগ অখ্যাতনামা কাগজে। তাঁর একমাত্ৰ প্ৰকাশিত গ্ৰন্থ ‘ঊনবিংশ শতাব্দীর স্বরূপ’। প্ৰবন্ধ রচনা অপেক্ষা বিদ্যা-বিতরণেই তাঁর বেশী উৎসাহ ছিল। বহু বিদ্বান প্ৰবন্ধকার এবং বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট-প্রার্থীকেও তিনি সাহায্য করেছেন।

Category: চরিতাভিধান
Previous Post:বিনয়কুমারী ধর
Next Post:বিনয়কৃষ্ণ দেব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑