• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিজয়গুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বিজয়গুপ্ত

বিজয়গুপ্ত (১৫শ – ১৬শ শতাব্দী) গৈলা-ফুল্লশ্ৰী-বরিশাল। সনাতন। গৌড়ের নবাব হুসেন শাহের সমসাময়িক। মনসাদেবীর মাহাত্ম্য-প্রচারার্থ ১৪৮৪ খ্রী. ‘পদ্মাপুরাণ’ গ্ৰন্থ রচনা শুরু করেন এবং হুসেন শাহের রাজত্বকালে (১৪৯৪–১৫২৫) রচনা শেষ হয়। গ্রন্থের অধিকাংশই পয়ার এবং ত্রিপদী ছন্দে রচিত। ঢাকা, ফরিদপুর ও বরিশাল জেলায় তাঁর মনসামঙ্গল গান অত্যন্ত জনপ্রিয়। গ্রন্থটি ১৮৯৬ খ্রী. বরিশালে প্ৰথম ছাপা হয়। তাঁর গ্রামে মনসাদেবীর মূর্তি প্রতিষ্ঠিত আছে এবং পর্বোপলক্ষে সেখানে বহু লোকের সমাবেশ হয়।

Category: চরিতাভিধান
Previous Post:বিজয়কৃষ্ণ রায়
Next Post:বাণেশ্বর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑