• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাদল গুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বাদল গুপ্ত

বাদল গুপ্ত (১৯১২ – ৮-১২-১৯৩০) পূর্ব-শিমুলিয়া—ঢাকা। অবনীনাথ। তাঁর অপর নাম সুধীর। গুপ্ত বিপ্লবী দল ‘বিভি’-র সভ্য হিসাবে ৮ ডিসে. ১৯৩০ তিনি, বিনয় বসু ও দীনেশ গুপ্ত বঙ্গের কারাসমূহের অধিকর্তা কর্নেল সিম্পসনকে হত্যার উদ্দেশ্যে রাইটার্স বিল্ডিংস অভিযান করেন। তাদের গুলিচালনার ফলে আই.জি. কর্নেল সিম্পসন নিহত এবং অন্যান্য কয়েকজন শ্বেতাঙ্গ কর্মচারী আহত হন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিস বাহিনী উপস্থিত হলে উভয়পক্ষে গুলি বিনিময় হয়। বিপ্লবীত্রয়ের গুলি ফুরিয়ে গেলে তারা গ্রেপ্তার এড়াবার জন্য ‘বন্দেমাতরম’ ধ্বনি দিয়ে পটাসিয়াম সায়নাইড খান। সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয় এবং বিনয় হাসপাতালে মারা যান (১৩ ডিসেম্বর)। মৃতপ্রায় দীনেশকে অতি চেষ্টায় বাঁচিয়ে তোলার পর বিচারে প্রাণদণ্ডাজ্ঞা দেওয়া হয়।

Category: চরিতাভিধান
Previous Post:বাণেশ্বর
Next Post:বাবুরাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑