• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বলরাম দাস

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বলরাম দাস

বলরাম দাস। এই নামে বৈষ্ণব সাহিত্য-রচয়িতা একাধিক কবির উল্লেখ পাওয়া যায়। তাঁর মধ্যে বর্ধমান জেলার শ্ৰীখণ্ডের অধিবাসী আত্মারামের পুত্র বলরাম বিশেষ প্ৰসিদ্ধ। ১৫৩৭ খ্রী. তাঁর জন্ম। তিনি জাহ্নবী দেবীর কাছে দীক্ষা-গ্ৰহণ করেন এবং বিবাহ করে সংসারী হন। তাঁর গুরুপ্রদত্ত নাম নিত্যানন্দ। এই নামে তিনি তাঁর বিখ্যাত গ্ৰন্থ ‘প্ৰেমবিলাস’ রচনা করেন। তাঁর রচিত অন্যান্য গ্ৰন্থ : ‘গৌরাঙ্গাষ্টক’, ‘বীরচন্দ্ৰচরিত’, ‘রস-কল্পসার’, ‘কৃষ্ণলীলামৃত’ প্রভৃতি। তিনি নরোত্তম ঠাকুরের খেতুরী উৎসবে উপস্থিত ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:বসন্তলাল মিত্র
Next Post:বলরাম বসু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑