• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বরদাদাস মিত্র

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বরদাদাস মিত্র

বরদাদাস মিত্র (১৯শ শতাব্দী) চৌখাম্বা-কাশী। রাজেন্দ্রনাথ। আদি নিবাস কুমারটুলি—কলিকাতা। তিনি এবং তাঁর ভ্ৰাতা সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সরকারকে প্রভূত সাহায্য করে খেলাত পেয়েছিলেন। কাশীর অন্ধ ও কুষ্ঠাশ্রমের লোকদের পানীয় জলের কূপ খননের জন্য, বারাণসী চক্ষু-চিকিৎসালয়ের সংরক্ষণার্থে এবং স্থানীয় ইউরোপীয়দের হাসপাতাল স্থাপনার্থে অর্থসাহায্য করেন। এছাড়াও উভয় ভ্ৰাতাই এলাহাবাদ কলেজের জন্য, প্রিন্স অফ ওয়েলস-এর ভারতগমনের স্মারক অনুষ্ঠানের জন্য এবং অন্যান্য বহু অনুষ্ঠানে অর্থদান করেছিলেন। রাজশাহী ও বারাণসী জেলায় তাদের বিস্তৃত জমিদারী ছিল।

Category: চরিতাভিধান
Previous Post:বরদাচরণ মিত্র
Next Post:বরদা পাইন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑