• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বনলতা দেবী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » বনলতা দেবী

বনলতা দেবী (২০-১২-১৮৮০ – ৩-১১-১৯০০) বরাহনগর-কলিকাতা। সমাজ-সংস্কারক শশিপদ বন্দ্যোপাধ্যায়। স্বামী—’জীবনীকোষ’ সম্পাদক শশিভূষণ বিদ্যালঙ্কার। বাড়িতে ইংরেজী, সংস্কৃত ও বাংলা শেখেন। তিনি ‘সুমতি সমিতি’ নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন এবং পিতৃ-প্রতিষ্ঠিত ‘বিধবা আশ্রম’ এবং বালিকা বিদ্যালয়ের তত্ত্বাবধান করতেন। বিবাহের পর স্বামীর সঙ্গে সমাজ-সংস্কার, স্ত্রীশিক্ষা-বিস্তার প্রভৃতি কাজে অংশগ্ৰহণ করেন। ১৮৯৭ খ্রী. ‘অন্তঃপুর’ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন। পত্রিকাটিতে শুধু মহিলাদের লেখাই ছাপা হত। ঐ পত্রিকার প্রতি সংখ্যায় তাঁর লেখা চার লাইন কবিতা থাকত। রচিত কবিতা-গ্রন্থের নাম ‘বনজ’।

Category: চরিতাভিধান
Previous Post:বনলতা দাশগুপ্ত, নীনা
Next Post:বনু রাণা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑