• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফণীন্দ্ৰকৃষ্ণ গুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ফণীন্দ্ৰকৃষ্ণ গুপ্ত

ফণীন্দ্ৰকৃষ্ণ গুপ্ত (১৮৮২ – ?) কলিকাতা। গোঁসাইদাস। মেজর পি. কে. গুপ্ত নামে সমধিক পরিচিত। কবি ঈশ্বর গুপ্তের দৌহিত্র। ১৪ বছর বয়সে অম্বুবাবুর ব্যায়ামাগারে যোগ দিয়ে ৭ বছর কুস্তি-শিক্ষা করেন। মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারী পাশ করে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেই জাহাজের ডাক্তাররূপে চীন, জাপান ও অস্ট্রেলিয়া ঘুরে আসেন। ১৯১৪ খ্রী. যুদ্ধে ইন্ডিয়ান মেডিক্যাল সার্ভিসে যোগদান করেন। দ্বিতীয় মহাযুদ্ধেও স্পেশাল আই.এম.এস, রূপে কাজ করেন। ঔষধ প্রয়োগদ্বারা চিকিৎসা অপেক্ষা ব্যায়ামের দ্বারা সুস্থ করবার চেষ্টা করতেন। বহু কুস্তি-প্রতিযোগিতায় নিরপেক্ষ বিচারক হিসাবে তিনি শ্রদ্ধাভাজন হন। ব্যায়ামচৰ্চা-বিষয়ক তাঁর বহু গ্রন্থের মধ্যে ‘My system of Physical Culture Treatment’ উল্লেখযোগ্য।

Category: চরিতাভিধান
Previous Post:ফণিভূষণ মতিলাল, ছোট ফণী
Next Post:ফণীন্দ্রনাথ গুপ্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑