• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফণিভূষণ বিদ্যাবিনোদ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ফণিভূষণ বিদ্যাবিনোদ

ফণিভূষণ বিদ্যাবিনোদ (১৮৯৩? — ১৪-১২-১৯৬৮)। যাত্রা-জগতে বড় ফণী নামে প্ৰসিদ্ধ। প্ৰবেশিকা পাশ করে কোন এক সময় যাত্ৰ-জগতে চলে আসেন। সুনিপুণ নাট, পরিচালক ও যাত্রাপালাকাররূপে দীর্ঘকাল বাঙলার যাত্ৰাশিল্পে শীর্ষস্থান অধিকার করে ছিলেন। ‘বাঙ্গালী’, ‘রাজা দেবীদাস’ প্ৰভৃতি পালায় এবং ‘সোনাই দীঘি’তে একটি ছোট চরিত্রে বৃদ্ধ বয়সেও অসাধারণ নৈপুণ্য প্ৰদৰ্শন করেন। একসময় গণনাট্য সঙেঘও যোগ দিয়েছিলেন। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। বহু যাত্রাপালা এবং যাত্ৰা-বিষয়ক কয়েকটি তথ্যপূর্ণ গ্রন্থের রচয়িতা। যাত্রাজগতে তিনিই প্রথম তথ্যপূর্ণ গ্রন্থের রচয়িতা। যাত্ৰা-জগতে তিনিই প্রথম সঙ্গীত-নাটক-আকাদেমির পুরস্কার পান (১৯৬৮)। ‘বাঁশের কেল্লা’ পালা নাটকে অভিনয় করবার সময় অসুস্থ হয়ে কিছুক্ষণ পরেই মারা যান।

Category: চরিতাভিধান
Previous Post:ফণিভূষণ নন্দী
Next Post:ফএজর রহমান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑