• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফণিভূষণ দাশগুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ফণিভূষণ দাশগুপ্ত

ফণিভূষণ দাশগুপ্ত (২৭-১২-১৯০৭ — ১২-২-১৯৪২) খলিসাকোটা-বরিশাল। অক্ষয়কুমার। ছাত্রাবস্থায় বরিশালে বিপ্লবীদের সংস্পর্শে আসেন। উজিরপুর বারপাইকা ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে ১৯২৪ খ্রী. বিশেষ কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক ও বরিশাল ব্ৰজমোহন কলেজ থেকে ১৯২৬ খ্রী. আই.এ. পাশ করেন। ১৯২৮ খ্রী. সরস্বতী লাইব্রেরীতে যোগ দেন এবং ঐ বৎসর থেকে প্রকাশিত যুগান্তর দলের সাপ্তাহিক বিপ্লবী পত্রিকা ‘স্বাধীনতা’ সম্পাদনার জন্য তিনি কারারুদ্ধ হন (১৯২৯)। মুক্তির পর তিনি মেছুয়াবাজার বোমার মামলায় গ্রেপ্তার হয়ে বিনা বিচারে হিজলী জেলে আটক থাকেন। ঐ জেল থেকে পালিয়ে ১৯৩৪ খ্রী. সিঙ্গা রাজনৈতিক ডাকাতি মামলায় পুনরায় ধৃত ও বিচারে যাবজ্জীবন কারাদণ্ডিত হয়ে আন্দামানে দ্বীপান্তরিত হন। দীর্ঘ কারাবাসে স্বাস্থ্য ভেঙ্গে পড়লে তিনি মুক্তির জন্য অনশন করেন। মুক্তিলাভ করলেও দুরারোগ্য যক্ষ্মা রোগে তাঁর মৃত্যু হয়।

Category: চরিতাভিধান
Previous Post:ফণিভূষণ তর্কবাগীশ, মহামহোপাধ্যায়
Next Post:ফণিভূষণ নন্দী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑