• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফণিভূষণ চক্রবর্তী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ফণিভূষণ চক্রবর্তী

ফণিভূষণ চক্রবর্তী ১ (১৯২০ – ২৭-৯-১৯৪৩)। ১৯৪২ খ্রী. জাতীয়তাবাদী ক্রিয়াকলাপে অংশগ্রহণ করেন। চতুর্থ মাদ্রাজকোস্ট্যাল ডিফেন্স ব্যাটারীকে ধ্বংস করার (১৮-৪-১৯৪৩) ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হয়। এই একই অভিযোগে আরও ৮ জনের ফাঁসি হয়েছিল।

ফণিভূষণ চক্রবর্তী ২ (১৮৯৮ – ৮-৫-১৯৮১) জয়মন্ডপ-ঢাকা। ১৯২৭ খ্রী. কলিকাতা হাইকোর্টে যোগ দেবার আগে ১৯২০–২৬ খ্রী. কলিকাতার রিপন কলেজে ও ঢাকার জগন্নাথ কলেজে ইংরেজীর অধ্যাপক ছিলেন। ১৯৪৫ খ্রী. হাইকোর্টের বিচারপতি এবং ১৯৫২ খ্রী কলিকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে মনোনীত হন। এই পদে তিনিই প্ৰথম ভারতীয় ও অ-ব্যারিস্টার। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডাঃ হরেন্দ্ৰকুমার মুখোপাধ্যায়ের মৃত্যুর পর (১৯৫৬) তিনি কিছুদিন অস্থায়ী রাজ্যপাল রূপে কাৰ্যভার গ্রহণ করেন। ১৯৫৮ খ্রী অবসর নেন। সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও সুপরিচিত ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘মর্ণিং ব্লসমস’। অকৃতদার ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:ফণিভূষণ গুপ্ত
Next Post:ফণিভূষণ তর্কবাগীশ, মহামহোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑