• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রিয়নাথ কর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্রিয়নাথ কর

প্রিয়নাথ কর (১২৫৩ ব – ?) রাজপুর-চব্বিশ পরগনা। বৃন্দাবনচন্দ্র। জননীর মাতুল বাগ্মী ও স্বদেশহিতৈষী রামগোপাল ঘোষের বাড়িতে বাল্যে প্রতিপালিত হন। সংস্কৃত কলেজে ও পরে হেয়ার স্কুলে পড়াশুনা করেন। বেঙ্গল অফিসে চাকরির সূত্রে তিনি বাঙলাদেশের শাসন সম্বন্ধে অনেক তথ্যের সংস্রবে এসে যথেষ্ট অভিজ্ঞতা লাভ করেন। বাঙলার প্রথম দৈনিক পত্র ‘সুলভ সমাচার’ যাতে স্থায়ী হয় তাঁর জন্য তিনি নানাভাবে সাহায্য করেছিলেন। প্লেগ হাঙ্গামার সময় তিনি ডা: হেমচন্দ্ৰ চৌধুরীর সঙ্গে মিলিতভাবে পাড়ায় হাসপাতাল স্থাপন ও অন্যান্য ব্যবস্থার জন্য প্ৰাণপণ পরিশ্রম করেন। জুরি।-বিচার-প্রথা বন্ধ করে দেওয়ায় ‘রেইস অ্যান্ড রায়ত’-এর সম্পাদক শাদ্ভুচন্দ্র মুখোপাধ্যায় বিলাতে পার্লামেন্টের সভ্যদের মধ্যে এর প্রতিকুলে যে আন্দোলন চালান তাঁর মূলে প্রিয়নাথ ছিলেন এবং তাঁর অধিকাংশ ব্যয়ভার তিনিই বহন করেন। বিদ্যাসাগর প্ৰথম যে বিধবা-বিবাহ দেন, নিমন্ত্রিত প্ৰিয়নাথ তাতে উপস্থিত ছিলেন। তাঁরকেশ্বরের মোহান্তের এলোকেশী সংক্রান্ত মোকদ্দমায় ডাবলিউ সি ব্যানার্জিকে নিযুক্ত করিয়ে, যাঁরা মোহান্তকে দণ্ডিত করান ও নবীনের উদ্ধারসাধন করেন, প্ৰিয়নাথ তাদের অন্যতম।

Category: চরিতাভিধান
Previous Post:প্রিয়দারঞ্জন রায়
Next Post:প্রিয়নাথ কুণ্ডু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑