• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রিয় গুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্রিয় গুপ্ত

প্রিয় গুপ্ত (১৯২১ – ১৯৭৯) প্রেসিডেন্সী কলেজ থেকে আইএস-সি পাশ করে ক্যালকাটা টেকনিক্যাল স্কুল থেকে ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা লাভ করেন। কিছুদিন বিভিন্ন জায়গায় কাজ করার পর ১৯৪৩ খ্রী. আসাম-বেঙ্গল রেলওয়েতে সহকারী ইলেকট্রিক্যাল ফোরম্যান হিসাবে কাজে নিযুক্ত হয়ে রেলকর্মী আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্ৰহণ করেন। আন্দোলনের প্রয়োজনে অফিসার পদে উন্নীত হবার সুযোগ পেয়েও তা নেননি। ১৯৬০, ১৯৬৮ ও ১৯৭০ খ্রী. সংঘটিত সর্বভারতীয় তিনটি ধর্মঘটেরই তিনি প্ৰথম সারির নেতা ছিলেন। কয়েকবার কারাদণ্ডও ভোগ করেন। ১৯৬৮ খ্রী. অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ১৯৭৬ খ্রী. তাঁর সভাপতি হন। ১৯৬২–৬৭ খ্ৰী. লোকসভার সদস্য ছিলেন। লন্ডনস্থিত ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের সভ্য হিসাবে ডেনমার্ক, অস্ট্রিয়া ও ইটালীতে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন। অকৃতদার ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:প্রিয়কুমার চট্টোপাধ্যায়
Next Post:প্রিয়দারঞ্জন রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑