• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণতোষ ঘটক

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্রাণতোষ ঘটক

প্রাণতোষ ঘটক (২৪-৫-১৯২৩ – ২২-৭-১৯৭০)। কলিকাতার টাউন স্কুল থেকে ম্যাট্রিক এবং প্রেসিডেন্সী কলেজ থেকে বি.এ. পাশ করেন। এম.এ. ও আইন পড়তে পড়তে বসুমতী’ পত্রিকায় যোগ দেন। এই সময় গল্প ও উপন্যাস লিখতে শুরু করেন। রচিত ‘পঙ্গপাল’ গ্ৰন্থটি তাকে লেখকসমাজে প্ৰতিষ্ঠা দেয়। ‘মাসিক বসুমতী’র ভার নিয়ে তিনি পত্রিকাটির সম্পূর্ণ নূতন রূপ দেন এবং ঐ পত্রিকায় বাঙলাদেশের আধুনিক ও প্রতিষ্ঠিত অনেক লেখক ও শিল্পীদের আমন্ত্রণ করে আনেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘আকাশ পাতাল’, ‘রাজায় রাজায়’, ‘মুক্তাভস্ম’, ‘খেলাঘর’, ‘তিনপুরুষ’ প্রভৃতি। ‘রত্নমালা’ নামে একটি নূতন ধরনের অভিধানও তিনি প্ৰণয়ন করেছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:প্ৰাণগোপাল গোস্বামী
Next Post:প্ৰাণনাথ দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑