• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্ৰসন্নময়ী দেবী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » প্ৰসন্নময়ী দেবী

প্ৰসন্নময়ী দেবী (১৮৫৭ – ২৫-১১-১৯৩৯) পাবনা। দুৰ্গাদাস চৌধুরী। স্বামী-কৃষ্ণকুমার বাগচী। আশুতোষ চৌধুরী ও প্রমথ চৌধুরী তাঁর অনুজ এবং প্রখ্যাত কবি প্রিয়ম্বদা দেবী তাঁর কন্যা। ১২ বছর বয়সে রচিত তাঁর প্ৰথম কাব্যগ্রন্থ ‘আধা-আধ-ভাষিণী’ প্ৰকাশিত হয়। তিনি ‘মাতৃমন্দির’, ‘ভারতবর্ষ’ এবং ‘মানসী ও মর্মবাণী’ পত্রিকার নিয়মিত লেখিকা ছিলেন। ব্ৰাহ্মধর্মে বিশ্বাসী প্ৰসন্নময়ী কিশোর বয়সে লিখেছিলেন- ‘হবে নাকি এই দেশে ব্ৰাহ্মধর্মচারী’। গদ্য রচনাতেও পারদর্শিনী ছিলেন। সিপাহী বিদ্রোহের পটভূমিকায় লেখা তাঁর উপন্যাস ‘অশোক’, কাব্যগ্রন্থ ‘বনলতা’ ও ‘নীহারিকা’, স্মৃতিচারণ মূলক গ্ৰন্থ ‘পূর্বকথা’, ‘আর্যাবর্তী’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। তাঁর অধিকাংশ কবিতার মধ্যেই স্বদেশপ্রীতির পরিচয় পাওয়া যায়।

Category: চরিতাভিধান
Previous Post:প্ৰসন্ননারায়ণ চৌধুরী, রায়বাহাদুর
Next Post:প্ৰসাদ সিংহ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑